1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ত্রিশালে মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেফতার করলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
ত্রিশালে মাদক সম্রাজ্ঞী মিনাকে গ্রেফতার করলেন ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে অদ্য ২১.০৬.২৫ ইং, রোজ শনিবার সকাল ১০:২৫ ঘটিকায় ত্রিশালের অন্যতম দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী মিনাকে গ্রেপ্তার করেছে।
ওসি মনসুর আহাম্মদ ত্রিশাল থানার একটি চৌকস টীম দরিরামপুর ৮নং ওয়ার্ড,মৃধাবাড়ী মোর সংলগ্ন বাইল্লা বাড়ির জৈনিক শাহজাহান(৪৮),পিতা: মৃত ইদ্রিস আলীর বসত-বাড়িতে অভিযান চালিয়ে, জৈনিক শাহজাহানের বাড়ি থেকে বিপুল পরিমান গাজা সহ মিনাকে গ্রেফতার করে পুলিশ। মাদকের এমন বিপজ্জনক কার্যক্রম বন্ধে পুলিশের এই সাহসী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকলে সমাজ অনেকটাই নিরাপদ হবে।” এলাকাবাসী ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ এর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর