1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এনসিপি'র শিবপুর উপজেলা কমিটির অনুমোদন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাব্বি সরকার,
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নরসিংদী জেলার শিবপুর উপজেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরে এই ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী এড. মোঃ জাকির হোসেন সরকার ও যুগ্ম সমন্বয়কারী আব্দুল আজিজ ভূঁইয়া।
আগামী ৩ মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্বে এই কমিটি বহাল থাকবে। এছাড়াও কমিটিতে আরও আছেন, যুগ্ম সমন্বয়কারী শিপন আলী মৃধা, সদস্য আবতাহি আশফাক ভুইয়া নাহিন, তাজবিদ হোসেন, মেহেদি হাসান নাহিদ, মোঃ হাবিবুর রহমান শান্ত, মোঃ মান্নান মিয়া, কাউছার ভূঁইয়া, সরুজ আলী, মাসুম সিকদার, রবিন গাজী, মাজহারুল মিয়া, এমরান হোসেন, সাইফুল ইসলাম, হাসান সরকার, ইয়াছিন মোল্লা, সরল আহমেদ, হিমেল, মোঃ আমান উল্লাহ ও রুবেল।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর