1
2
| প্রকাশের তারিখঃ ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহীর তানোরে আম কাটার সময় বঁটির ওপর পড়ে শিশুর মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসির উদ্দিন
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে মায়ের কাটা বঁটির ওপর পড়ে করুণভাবে প্রাণ গেল ২ বছরের শিশু রউফা রুক্কার। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহত শিশু রউফা গ্রামের রবিউল ইসলাম ও হাওয়া বেগম দম্পতির কন্যা।
স্বজনরা জানান, সকালে বাড়ির উঠানে বসে হাওয়া বেগম পাকা আম কাটছিলেন। শিশুটি তার পাশেই একটি বেঞ্চে বসে ছিল। মায়ের সঙ্গে ঘরে যাওয়ার চেষ্টা করে হঠাৎ করে বেঞ্চ থেকে নামতে গিয়ে নিচে রাখা ধারালো বঁটির ওপর পড়ে যায়। বঁটির ফলা তার বুকে ঢুকে গেলে তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, এটি একটি দুর্ঘটনা, পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#রাজশাহী #শিশুমৃত্যু #দুঃখজনকঘটনা #তানোর #দুর্ঘটনা
©
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর