1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধামরাইয়ে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিনত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইদুর রহমান (রুবেল মোল্লা)
ঢাকা জেলা প্রতিনিধি :
ধামরাইয়ের কাওয়ালীপাড়া ও নবগ্রাম বাজার কমিটির উদ্যোগে ৫ ইউনিয়ন বিএনপির সমাবেশ জনসমুদ্রে পরিনত। যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা নিশ্চিত আগামীদিনের প্রধানমন্ত্রী হবে আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, ধামরাইয়ে কোন চাদাবাজ,সন্ত্রাসী, ভূমি দস্যূর জায়গা হবে না। স্বচ্ছ ব্যাক্তিদের নিয়ে রাজনীতি করবো।
তিনি বলেন আমাদের নেতা আগামীদিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান দলের স্বচ্ছ রাজনৈতিক ব্যাক্তিদের পছন্দ করেন।
এসময় বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যা যা করা দরকার তৃণমূলে আমরা তাই করবো।
এ জনসভায় ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মুজার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামসুল ইসলাম।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নবগ্রাম বাজার কমিটির সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাবু।বিএনপি নেতা রাকিবুল রহমান খান ফরহাদ,সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মধু, এম এ হাই, নজরুল ইসলাম কালা,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পার্থী লুৎফর রহমান,মহিলা দলের নেত্রী আমেনা লায়লা এবং উপজেলা ছাত্রদলের সভাপতি পার্থী আলী ইমাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর