1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পদ্মাসেতুতে ও দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত (৯)
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ও পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৃথক বাস ট্রাক সংঘর্ষে মোট ৯ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে কমপক্ষে ২৩ জন।
দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে, এ ঘটনায় ১৩ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার দিবাগত ভোর ৪,টা ২০ মিনিটের দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঘোড়াঘাটের নুরজাহানপুর নামক স্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি আমবোঝায় ট্রাককে সাজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর পরেই ফায়ার সার্ভিস ও ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতেদের উদ্ধার করে।
ঘটনাস্থলে নিহত নাবিল পরিবহনের ৫ যাত্রীর এবং হাসপাতালে মারা যাওয়া ২ যাত্রী সহ ৭ জনের লাশ ঘোড়াঘাট থানা হেফাজতে নেয়া হয়েছে, আহত আরো ১৩ জনকে ভর্তি করা হয়েছে ঘোড়াঘাট হাসপাতালে, এরমধ্য গুরুতর কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, মূতের সংখ্যা আরো ও বাড়তে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে, এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোন পরিচয় জানা যায়নি।
অপরদিকে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
শুক্রবার (১৩ জুন) রাত এগারোটার দিকে সেতুর মাওয়া প্রান্তে ২ নম্বর পিলারের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় বাসের যাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরো ও একজন নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, সেতুর দুই নম্বর পিলারের কাছে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে সাজোরে ধাক্কা দিলে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়, এতে বাসের অন্তত ১২ যাত্রী গুরুতর আহত হন, সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর