1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নড়াইল লোহাগড়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
নড়াইলের লোহাগাড়ায় ঘরের পাশ থেকে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, শুক্রবার (১৩,জুন) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাবাড়িয়া এলাকার গৃহবধূর বাপের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ,
নিহত সালমা আক্তার নলদী ইউনিয়নের গাছ বাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে,
নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সালমা আক্তারের বাপের বাড়ি উপজেলার নলদী ইউনিয়নের গাছবাড়িয়াতে আসেন গৃহবধুর স্বামী শহিদুল।, পরে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিকে ঘরের পাশে সালমার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ও স্বজনেরা পুলিশে খবর দেয়, খবর পেয়ে নলদী পুলিশ ফাঁড়ি ও লোহাগাড়া থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়,
এ বিষয়ে লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শরিফুল ইসলাম বলেন,
মরদেহ গলায় আঘাতের চিহ্ন রয়েছে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর