1
2
| প্রকাশের তারিখঃ ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোর রেলগেটের বড় পুত্রবধূ যেবুন্নেচ্ছার মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকু জ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
যশোর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ঈসাহকের বোন, শহরের রেলগেট সর্দার বাড়ির বড় পুত্রবধূ জেবুন্নেচ্ছা শনিবার ভোরে মৃত্যুবরণ করেছেন। (ইন্না - -রাজিউন)। তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
যেবুন্নেচ্ছা সর্দার বাড়ির বড় ছেলে ইসমাইল সর্দারের স্ত্রী। তার দুই ছেলে ইয়াহিয়া কামাল ঝন্টু ও আজিজুল কামাল সুইট যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের কমিশনার বা কাউন্সিলর ছিলেন। তার বড় ছেলে এডভোকেট আখতার কামাল চিশতী। তার মেজ ছেলে লাল, সেজ ছেলে নীল ও ছোট ছেলে আরিফুল কামাল লাইট ব্যাবসায়ী। তার তিন কন্যা নাতি পুতনি সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।
এদিন বাদ জোহর মাওলা আলী একাডেমি সড়কে যেবুন্নেচ্ছার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমাকে চাঁচড়া রাজবাড়ী কবর স্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইসহক, নগর বিএনপির সভাপতি মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহতেসানুল হক সেতু, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জান কাঞ্চন, সাধারণ সম্পাদক এফ আই মানিকসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ছাড়াও বিভিন্ন পেশার সহস্র মানুষ উপস্থিত ছিলেন।
যেবুন্নেচ্ছার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে সামাজিক সংগঠন প্রাচীন যশোর (Ancient Jashore-AJ) এর নেতৃবৃন্দ। এদিন এক যুক্ত বিবৃতিতে সহ সভাপতি বাবলু ইসলাম বাবুল, প্রধান সমন্বয়কারী মালিকুজ্জামান কাকা, ঢাকা বিভাগীয় প্রেসিডেন্ট সুমন নকিব, পার্থ প্রতিম ঘোষ চয়ন, শার্সা উপজেলা প্রেসিডেন্ট মাস্টার আসাদুজ্জামান রাজু, সাহাবুদ্দিন শোক সন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর