1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বাগেরহাটের ইউপি চেয়ারম্যান অপহরণ, খুলনা থেকে উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনি মল্লিক কে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ, বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়,
বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পুলিশের দাবি তাকে রুপসা এলাকার দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল।
তবে মনি মল্লিকার দাবি এটা অপহরণ নয়, তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ মনি মল্লিকা বলছেন চারজনের একটি দল রুপসা এলাকা থেকে তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়, তারা আমাকে তিল ঘুসি ও পা দিয়ে লাথি মেরেছে, তবে আমি পা পিছলে পড়ে যেয়ে বেশ আঘাত পেয়েছি।
তিনি আরো ও বলেন, এটা অপহরণ নয় আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগে ভিত্তিতে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পরে খুলনা শহরের টিবি বাউন্ডারির সড়ক থেকে তাকে উদ্ধার করেছি, তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তার নামে মামলা রয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলা পিসি ডেমা এলাকার বাসিন্দা, তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলার কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর