1
2
| প্রকাশের তারিখঃ ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বগুড়ার আদমদীঘিতে জামায়াতের কোরবানির মাংস ও ঈদ উপহার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন
জেলা প্রতিনিধি বগুড়াঃ
গত ঈদুল আজহা উপলক্ষে বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহেরের সৌজন্যে দুই উপজেলায় শতাধিক গরু কোরবানি ও ৪শতাধিক শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার হিসাবে পোষাক, চকলেট ও মিষ্টি বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার রহিম উদ্দীন কলেজ মাঠে শিশু কিশোরদের মাঝে পোষাক, চকলেট ও ঈদুল আজহার পরদিন হাজি তাছের আহমেদ মহিলা কলেজ প্রাঙ্গনে গরু কোরবানি দিয়ে দুই উপজেলা ১০ হাজারের অধিক গরীব মানুষদের মাঝে মাংস বিতরণ করেছেন। পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও এসব সামগ্রি বিতরণ করেন, বগুড়া-৩ আদমদীঘি ও দুপচাঁচিয়া এলাকার জামায়াতে ইসলামি মনোনীত এমপি প্রার্থী জামায়াত নেতা নুর মোহাম্মাদ আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, মাও: তরিকুল ইসলাম, সেক্রেটারি গোলাম রব্বানী, মাও: আব্দুল জোব্বার, মাও: গোলাম মোস্তফা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর