1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গণনার তালিকা ভারী হচ্ছে, আরো ও ১৩ জনের করোনা শনাক্ত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
দেশে গত ২৪ ঘন্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে,১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে, তবে ২৪ ঘন্টায় আক্রান্ত কারো ও মৃত্যু হয়নি, এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৬০ জন।
মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরীর এলাকার বাসিন্দা, এর আগে গতকাল (৯ জুন)৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন, এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩ ৭৮ জনে দাঁড়িয়েছে, মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের আর ১৩. দশমিক ০৫ শতাংশ, আর গত ২৪ ঘন্টায় সনাক্তের হার ১২ দশমিক ৮৭ শতাংশ।
২০২০ সালের (৮ মার্চ) দেশের প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়, এর ১০ দিন পর ওই বছরে (১৮ মার্চ) দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়, ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু- দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর