1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় রূপসায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার রুপসা উপজেলায় স্বামীকে হাত-পা বেঁধে মারধর করে এবং আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে, ধর্ষণের শিকার গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে,
রূপসা থানা পুলিশ জানায়, (৮ জুন ) মধ্যরাতে নৈহাটী ইউনিয়নের এক যুবককে একই গ্রামের মোঃ পারভেজ, রাতুল ও মোহাম্মদ মাসুম রূপসা কলেজের পাশে একটি বাড়িতে আটকে রাখে তারা ওই যুবককে হাত-পা বেঁধে তাকে মারধর করে, এরপর ওই যুবকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে, পরে সোমবার সকালে ভুক্তভোগী ওই তরুণীকে তার স্বামী ও আত্মীয় স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে,
ভুক্তভোগী যুবকের অভিযোগ, খুলনা নগরের শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী সিরাজকে যৌথ বাহিনীর হাতে ধরিয়ে দেয়ার প্রতিশোধ হিসেবে তারা এ ঘটনা ঘটায়,
এ ব্যাপারে রুপসা থানার (ওসি )মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর