1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নতুন রূপে দেশে গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত (৫)
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
দেশে গত ২৪ ঘন্টায় পাঁচ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে,এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জনে,এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার ( ৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়, অর্থাৎ দিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন, এর ফলে এর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে।
মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক. ০৫ শতাংশ,আর গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১২ দশমিক
২০ শতাংশ।
২০২০ সালের (৮ মার্চ) দেশের প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়, এর ১০ দিনের পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়, ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর