1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত, আহত ৮
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: ওবাইদুল হক
স্টাফ রিপোর্টের চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাশেদ আলী বিষ্ণু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৭ থেকে ৮ জন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) বেলা ১২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বাশেদ আলী বিশু ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, পার্বতীপুর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাইরুল ইসলামের সাথে নিহত বাসেদ আলী বিষুর মামলা মোকদ্দমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার সকালে স্থানীয় একটি ঈদগাহে শিশু-কিশোররা ক্রিকেট খেলছিলেন। এই সময় খেলার বল আমগাছে লেগে মাটিতে আম পড়ে যায়। পরে গাছ থেকে আম পড়ে যাওয়ায় বাসেদ আলী বিষু তাদেরকে শাসন করে। এতে উভয়পক্ষের মধ্যে কথাকাটি হয় এবং এক পর্যায়ে বাইরুল ইসলাম ও বাসেদ আলী বিষুর সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় ওই বিশু ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর