1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দেবীগঞ্জে অডিও ক্লিপ ঘিরে আলোচনার ঝড়, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ৫০০ জনের বিরুদ্ধে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জমির উদ্দীন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ জুন) স্থানীয় জুয়েল রানা নামের এক ব্যক্তি দেবীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ৭২ জনের নাম উল্লিখিত হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, ১৬ মে উপজেলার একটি রাজনৈতিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। এতে আশরাফুল আলম এমু আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা, দলীয় ভিতরের বিভাজন, পুলিশি হয়রানি ও মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগ তোলেন। তবে সবচেয়ে বিতর্কিত অংশ ছিল, যেখানে তিনি গ্রামীণ ব্যাংকের শাখা ও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে আগুন লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন।
পরদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত বক্তব্যকে উত্তেজনামূলক আখ্যা দিয়ে বলেন, এটি এমুর একান্ত ব্যক্তিগত মত। এদিকে, এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশিত হয় ‘পঞ্চগড় ব্রেকিং নিউজ’ নামক একটি ফেসবুক পেজে, যার অ্যাডমিন মোমিন ইসলাম নামের এক অনলাইন পোর্টালের প্রতিনিধিত্ব করেন।
৫ জুন দায়ের হওয়া মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে আশরাফুল আলম এমুকে। এছাড়াও আসামির তালিকায় রয়েছেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাত জামান চৌধুরী জর্জ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি ও দেবীগঞ্জ কলেজের সাবেক শিক্ষক নাসির উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা রাজু আহম্মেদ মিঠু, ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাজু, জেলা ছাত্রলীগ নেতা প্লাবন পাটোয়ারী, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সুজনের পুত্র কৌশিক নাহিয়ান নাবিদ, সাবেক ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ও বাবুল হোসেন সরকার, প্রাক্তন পৌর মেয়র আবু বক্কর সিদ্দীক, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল আলম দুলাল, বোদা উপজেলা আওয়ামী লীগের নেতা ফারুক আলম টবি প্রমুখ।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোয়েল রানা বলেন, “মামলার তদন্ত চলছে। যেসব ব্যক্তির নাম এজাহারে রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশ সক্রিয় রয়েছে। পাশাপাশি অজ্ঞাত আসামিদের শনাক্তের কাজও চলছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর