1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেট বাবুর বাড়িতে অভিযান, আটক ৩
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনীর সদস্যরা, শনিবার রাত ২,টা থেকে শুরু হয়ে চলে রোববার সকাল ৭ পর্যন্ত, যৌথ বাহিনীর সদস্যরা সেখান থেকে বৈদেশিক মুদ্রা এবং পাইভগান সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করে,এ সময়ে সেখান থেকে ৩, জনকে গ্রেফতার করা হয়, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকূতরা হলেন, শামসুর রহমান রোডের বাসিন্দা গগন দত্তের ছেলে আব্দুর রহমান,( নাও মুসলিম) একই এলাকার বাসিন্দা বাবু গাজীর ছেলে মোহাম্মদ ইদ্রিস গাজী এবং গ্রেনেড বাবুর বাবা জোনায়েত চৌধুরী মিন্টু।
খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার হুসাইন মাসুম অভিযান এবং তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী এবং নৌবাহিনীর সমন্বয়ের গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গ্রেনেড বাবুর বাড়িতে রাত ২,টার দিকে, অভিযান চালায়, রাতে তারা ওই বাড়িতে তল্লাশি চালায় এ সময়ে তারা সেখানে থেকে একটি পাইপ গান ৩ রাউন্ড গুলি ২৫ টি ক্রেডিট কার্ড, ২৬৮ মালয়েশিয়ান রিংগিত।
৫০ দিহরাম,৩৩০ ভারতীয়, রুপি,৪৮২,ইউএস ডলার,২ টি স্মার্ট ও ৩,টি বাটন ফোন এবং ২,টি ব্যাংকের স্বাক্ষর করা চেক বই উদ্ধার করা হয়, অভিযান শেষ হলে যৌথ বাহিনীর সদস্যরা আটক ঐ ৩ জনকে খুলনা থানায় হস্তান্তর করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর