1
2
| প্রকাশের তারিখঃ ০৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মান্দায় ঈদের দিনে সড়কে ঝরলো মাশরাফির প্রাণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহবুবুজ্জামান সেতু,
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় মাশরাফি নামে এক কিশোর নিহত এবং ২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার ফাইটার ফরহাদ হোসেন বলেন,শনিবার (৭ জুন) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের জলছত্র মোড়ের পশ্চিম পার্শ্বে চুনাতাপাড়ার মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছেন তারা। এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ও রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেন।
নিহত মাশরাফি (১৪) উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের রশিদুল শাহ এর ছোট ছেলে। নিহতের বাবা সতীহাটের একজন বিশিষ্ট মুদি দোকানদার। অপরদিকে অন্যান্য আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত মাশরাফি নওগাঁর দিক থেকে সতীহাটের দিকে আসছিলো। অপরদিকে সিএনজিটি মান্দার সতীহাটের দিক থেকে নওগাঁর দিকে যাচ্ছিলো। এমন সময় বেপরোয়া গতির কারণে উভয়ের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সর্বমোট তিনজন আহত হন। এদের মধ্যে ২ জনকে উদ্ধার করে নওগাঁ এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাশরাফিকে মৃত ঘোষনা করেন। ঈদের দিনে এমন অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনায় নিহতের ঘটনায় অত্র এলাকাজুড়ে শোকের মাতম চলছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর