1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পিরোজপুরে শেষ মুহূর্তে গরুর হাটে নেই ক্রেতা, দুশ্চিন্তায় বিক্রেতারা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশ্বজিৎ চন্দ্র সরকার,
বিশেষ প্রতিনিধিঃ
ঈদুল আজহার আর মাত্র কিছু সময় বাকি। সাধারণত কোরবানির পশুর হাটে এই সময়টায় থাকে প্রচণ্ড ভিড়, দরদাম করায় সরগরম হাট। কিন্তু পিরোজপুরের হাটগুলোতে এবার দেখা গেছে ভিন্ন চিত্র। হাটে এসেছে প্রচুর বৃহৎ আকৃতির গরু, কিন্তু ক্রেতার দেখা নেই। ফলে বিক্রেতাদের মুখে-মুখে হতাশার ছাপ স্পষ্ট।
শুক্রবার (৬ জুন) দুপুরে ঘুরে দেখা গেছে, জেলার বিভিন্ন কোরবানির পশুর হাটে সারি সারি গরু সাজানো রয়েছে। খামারিরা গরুর পাশে দাঁড়িয়ে রয়েছেন, কেউ হতাশ, কেউ চুপচাপ বসে রয়েছেন গভীর চিন্তায়।
এক বিক্রেতা বলেন, “বাজারে আশানুরূপ ভিড় নেই। লোকজন আসে, গরু দেখে, দাম জিজ্ঞেস করে চলে যায়। অথচ আমরা ঋণ করে গরুগুলো লালনপালন করেছি। বিক্রি না হলে ঈদের আনন্দ তো দূরের কথা, ঋণের কিস্তি কিভাবে দেব, সেটাই বুঝতে পারছি না।”
অন্যদিকে ক্রেতাদের ভাষ্য, বাজারে গরুর দাম তাদের সামর্থ্যের তুলনায় বেশি। তাই অনেকে বড় গরুর বদলে মাঝারি আকৃতির গরুর দিকেই ঝুঁকছেন।
বিক্রেতাদের মতে, সঠিক সময়েই বিক্রি না হলে গরুর খাবার, পরিবহন খরচ এবং ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের মতে, বাজারে গরুর জোগান যথেষ্ট থাকলেও সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় প্রভাব পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর