1
2
| প্রকাশের তারিখঃ ০৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশ্বজিৎ চন্দ্র সরকার
জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত গোপালগঞ্জ জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামী শনিবার (৭ জুন) সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পৌর কর্তৃপক্ষ প্রায় ১০ হাজার মুসল্লির ধারণক্ষমতা সম্পন্ন ঈদগাহ মাঠটি সামিয়ানা টাঙিয়ে ছায়াচ্ছন্ন করেছে। ছায়াশীতল এই ঈদগাহে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।
প্রধান জামাত ছাড়াও দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এস.কে. আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় স্থানীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে।
পৌর কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রধান জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদগাহ মাঠ এবং আশপাশের এলাকা বিভিন্ন রঙের পতাকা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, যা দেখে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং পৌর কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর