1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫৭ কেজি গাঁজাসহ যুবক আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সোহেল রানা
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার নয়াপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৩ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফজলে রাব্বী হৃদয় (২৩)। তিনি নয়াপাড়া গ্রামের মো. রহিদ মোল্লার ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সকাল ৮টা ৫ মিনিটে বানেশ্বর বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় তারা জানতে পারেন, নয়াপাড়া গ্রামের জনৈক কুদ্দুস মোল্লার বাড়ির একটি ঘরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক ব্যক্তি অবস্থান করছেন।
সটিক তথ্য অনুযায়ী সকাল ৮টা ১০ মিনিটে অভিযান শুরু করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফজলে রাব্বী হৃদয়কে আটক করা হয়। পরে তার শয়নকক্ষের খাটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো প্লাস্টিকের বস্তায় রাখা ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই মামলার আরেক অভিযুক্ত, পুঠিয়ার আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ও পলাতক দুইজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর