1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটুয়াখালী ভার্সিটির অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ লাইফ সাপোর্টে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
জীবনের সবচেয়ে নির্দয় মুহূর্তগুলো আসে এক অজানা ভয়ের আঁধার নিয়ে—যখন আমরা কোনো আপনজনকে নিঃশ্বাসের প্রতিটি ধাপে মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখি, অথচ কিছুই করার থাকে না আমাদের।
আজ সেই ভয়াল অনুভবের নাম—ড. মোঃ জিল্লুর রহমান। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা ও যোগাযোগ বিভাগের অধ্যাপক, ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য জিল্লুর রহমান এই মুহূর্তে ঢাকার ইবনে সিনা হাসপাতালের (শংকর, ধানমন্ডি-২৭) আইসিইউতে (বেড নং ০৪) লাইফ সাপোর্টে রয়েছেন।
মধ্যরাতের নির্জনতায়, চোখের জলে, কাঁপা গলায় তওবার কালিমা পাঠ করিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের সকল প্রচেষ্টা থেমে গেছে—এখন শুধু কান্না আর করুণ প্রার্থনা
আজ দুপুরে পবিপ্রবি’র এই শিক্ষককে দেখতে হাসপাতালে ছুটে যান পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, বিভিন্ন অনুষদের ডিনগণ, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
একজন মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক টান যে কত গভীর হতে পারে—তা আজ চোখে দেখা গেল পবিপ্রবি পরিবারের অশ্রুসিক্ত উপস্থিতিতে।
এই মানুষটি শুধু একজন অধ্যাপক নন—তিনি আমাদের জন্য অভিভাবকের মতো।
আজ বিকাল তিনটায় বসবে মেডিকেল বোর্ড। তখন জানা যাবে তাঁর পরবর্তী চিকিৎসা কী হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর