1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
অবৈধভাবে বালু পাথর উত্তোলনের সরাঞ্জম জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুস সালাম , নীলফামারীঃ
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনসহ যেকোনো ধরনের আন্ত:সীমান্ত অপরাধ দমনে অভিযান চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায় ২রা জুন সোমবার ১০.২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় পঞ্চগড় সীমান্ত ৫৬ বিজিবি এর অধীনস্থ শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩৯/৪ এস হতে আনুমানিক ২.৫ দক্ষিণ দিকে এবং বিওপি হতে১.৫ কি:মি:দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে শিবচন্ডি জয়চন্ডি নামক স্থানে কিছু স্থানীয় অসাধু বালু/পাথর ব্যবসায়ী অবৈধভাবে বালু পাথর উত্তোলন করিতেছিল।এমন সংবাদের ভিত্তিতে আফরোজ শাহিন খসরু উপজেলা নির্বাহী অফিসার তেতুলিয়া পঞ্চগড় এর নেতৃত্বে বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এর মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় বালু পাথর উত্তোলন ০৮ টি স্যালো মেশিন আনুমানিক ৪৫ ফুট প্লাস্টিক জব্দ করেন।
এর মধ্যে ০২টি মেশিন ও প্লাস্টিক পাইপ উপজেলা নির্বাহী অফিসার আইনানুগ ব্যবস্থার জন্য নিয়ে যায় বাকি সরঞ্জামগুলো স্থানীয় মেম্বার মো: তৈয়বুর রহমান এবং আইবুল ইসলাম এর হেফাজতে রেখে যান। ওই অভিযানে বিজিবির পক্ষে নীলফামারী ব্যাটালিয়ান (৫৬বিজিব) এর শুকানী বিওপি এর কমান্ডার নায়েব সুবেদার মো: কামরুজ্জামান সহ ১০ জন বিজিবি সদস্য ও তেতুলিয়া থানার ওসি সহ ০৬ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর