1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহীর গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১ জন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সোহেল রানা
রাজশাহী বিভাগীয় প্রধানঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ী হাট এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মমিন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
১ জুন (শনিবার) রাত ১১টা ৪৫ মিনিটে রাজবাড়ী হাট এলাকার চৈতন্যগ্রামগামী সড়কের হাঠাৎপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের এসআই মো. আশরাফুল ইসলাম এবং তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মমিনকে গ্রেফতারের সময় তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে মুখবন্ধ একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর