1
2
| প্রকাশের তারিখঃ ০২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মৌলভীবাজারে যৌথ অভিযানে বনফুলসহ ৯টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,
বিশেষ প্রতিনিধি,মৌলভীবাজারঃ
মৌলভীবাজার জেলা প্রশাসন ও ট্রাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে আজ (২ জুন) জেলা সদর এলাকার চাঁদনীঘাট, পশ্চিম বাজার ও কুসুমবাগ এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।
ভোক্তাস্বার্থ বিরোধী কার্যকলাপের দায়ে ৯টি প্রতিষ্ঠানকে মোট ৫৭,০০০ (সাতান্ন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, খাদ্যদ্রব্যে অনিয়ম ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত মাছি পাওয়াসহ বিভিন্ন অভিযোগে এই জরিমানা করা হয়।
এসময় সদর মডেল থানার একটি পুলিশের টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়া জেলা প্রশাসনের অফিস সহকারী দিপঙ্কর রায় অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার লাভনী এবং ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন জানান, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট বা পণ্যের মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর