1
2
| প্রকাশের তারিখঃ ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটুয়াখালী ভার্সিটির,নতুন ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাকির হোসেন হাওলাদার,
দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের
নতুন ডিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন , মৃত্তিকা বিজ্ঞান বিভাগের,প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার (২৯ মে ) পবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ, সে আলোকে ক্যাম্পাস সংস্কারে শিক্ষার্থীদের চিন্তা-উপলব্ধি-ভাবনাকে অগ্রগণ্যতা দিয়ে সুন্দর ও শান্তির ক্যাম্পাস উপহার দেওয়াই আমার অঙ্গীকার। সেক্ষেত্রে আমি আমার প্রিয় শিক্ষার্থী সমাজ ও সহকর্মীদের সহযোগিতা চাই।
প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন ইতোপূর্বে
মৃত্তিকা বিজ্ঞান বিভাগে বিভিনন দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর