1
2
| প্রকাশের তারিখঃ ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাবেক প্রধানমন্ত্রী বিচার কাজ শুরু, সরাসরি সম্প্রচার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে প্রসিকিউশন,
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে,
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হোসেন রবিবার দুপুর ১২,টায় রেজিস্টার কার্যালয়ে এই চার্জশিট দাখিল করেন,
পরে দুপুর সোয়া ১২, টার দিকে বিচারকাজ সরাসরি সম্প্রচার শুরু হয়,
এর আগে শনিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ মোঃ তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে, বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে,
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ অভিযুক্ত অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহা পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন,
গত ( ১২ মে) শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হয়, ওই দিন ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টের আন্দোলনে, নির্বিচারে ১৪০০ এর বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার,
তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ পাঁচ অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর, একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর