1
2
| প্রকাশের তারিখঃ ০১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোর ডিসির বাংলোর সামনে এএসআই কামালের কোটি টাকার ভবন ফ্লাট, সমালোচনায় মানুষ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এম জামান,
যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের কারবালা ডিসির বাংলো সম্মুখে বসবাসকারী এক এএসআই এর অঢেল সম্পদ নিয়ে শহর জুড়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এই এএসআই এর নাম কামাল হোসেন। চাকুরীর সুবাদে এত দিন যশোরে থাকলেও বর্তমানে তিনি রাজধানী ঢাকায় অবস্থান করছেন। তবে তার দুই ছেলে ও স্ত্রী যশোরে রয়েছেন।
জন্মস্থান সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। তবে যশোর শহরের কারবালায় ডিসির বাংলোর সামনে একটি বহুতল ভবন নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। রয়েছে তার কোটি টাকা মূল্যের ভবন ফ্লাট। ফ্লাট ফ্লাট ভবনের ঠিক সম্মুখে রয়েছে আরো একটি মুদি দোকান।
স্থানীয়রা জানান, নামে বেনামে এই এএসআই কামাল হোসেনের সম্পদের পরিমান কয়েক কোটি টাকা। রয়েছে ক্রয়কৃত মাঠের জমি, স্বর্ণালঙ্কার, আরো বাড়ী স্থাপনাসহ অন্যান্য সম্পদ। এসব সম্পদের দেমাগে তার স্ত্রী, দুই ছেলে তামিম ও নাঈম প্রায় এলাকার মানুষের সাথে দুর্ব্যবহার করে। ড্যাম কেয়ার যেন তার ছেলেরা। মানুষ জনকে মারতে হকি চাকু বের করে যখন তখন।
স্থানীয় পাবলিক জানান, কিভাবে একজন এএসআই এত সম্পদের মালিক তা কারো বোধ গম্য হচ্ছে না। তার বেতন বা বৈধ আয়ে ভবন ফ্লাট কেনা সম্ভব নয়। এটা কেবল অবৈধ আয়ের টাকা দিয়ে সম্ভব।
স্থানীয়রা জানান, দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ আমরা কামনা করছি। যশোর বারের জনৈক উকিল জানান, অভিযুক্ত ব্যাক্তির অবৈধ সম্পদের বিবরণসহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়ে মামলার প্রক্রিয়া শুরুর বিষয়টি চলমান। আরেকটু যাচাই বাছাই করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর