1
2
| প্রকাশের তারিখঃ ৩১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে সেচ্ছাসেবক দলের আয়োজন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশেষ প্রতিনিধি :
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ৩০ শে মে। দিনটি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) প্রতিষ্ঠাতা। জিয়াউর রহমানের ক্ষমতায় থাকাকালীন বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।
প্রতি বছর ৩০ মে থেকে টানা ১ সপ্তাহ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠন। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ শে মে শনিবার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবক দলের আয়োজন। ৩১শে মে শনিবার নারায়ণগঞ্জ সিবুমার্কেট, সেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে দোয়া ও ততবারক বিতরণের আয়োজন করা হয়। এ সময় উক্ত মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস কে শাহীন সহ বিএনপির অঙ্গসংগঠন দলের নেতাকর্মীরা। দোয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
সর্বশেষ সংক্ষিপ্ত আলোচনা শেষে তবারক বিতরণের মধ্যো দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর