1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যূরো প্রধান খুলনাঃ
আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৬ জেলা,২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস,
আজ বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ,ফেনী ,চাঁদপুর, ভোলা, হাতিয়া ,সন্দীপ বরগুনা ,পটুয়াখালী ,বরিশাল পিরোজপুর, ঝালকাঠি বাগেরহাট ,খুলনা ,সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ,
এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো ও উত্তর দিকে অগ্রসর হতে সাগরদ্বীপ ও খেপু পাড়ার নিকট দিয়ে পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে,
এটি আরো ও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমা ক্রমেস্বয়ে দুর্বল হতে পারে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকার এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হওয়া বয়ে যেতে পারে
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটার এর মধ্য বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে,
চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে,
উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর