1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা, মোটরসাইকেলে আগুন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, সে সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাজ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়, বৃহস্পতিবার রাতে নগরীর সেনপাড়ায় তার বাড়ি স্কাই ভিউ যে হামলার ঘটনা ঘটে, এর আগে বিকেলে রংপুরে গিয়ে জিএম কাদের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন, এ সময় তিনি অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি )চলমান বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন,
এরপর জিএম কাদের রংপুরে অবস্থান করার প্রতিবাদে রাত ৮,টার দিকে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করেন,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা কর্মীরা,
একপর্যায়ে মিছিলটি প্রেসক্লাব চত্বর থেকে সেনপাড়ার স্কাই ভিউ বাড়ির দিকে রওনা হয়, এরপরই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে, এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর, বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামীলীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল এই জাতীয় পার্টি
, বৃহস্পতিবার ( ১৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান,
পোস্টে সারজিস লেখেন প্রত্যেক ইলেকশনের আগে অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভন্ডামি করত ,তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগেসিয়েশন করে ডামী বিরোধী দল সেজে বসে থাকতো,
সারজিস প্রশ্ন রাখেন, সেই জিএম কাদের এখনো বাইরে কিভাবে সরকারকে ধাক্কা না দিলে কি কাজ হয় না নাকি প্রত্যেকটা কাজের জন্য ছাত্র-জনতাকে নতুন করে মাঠে নামতে হবে,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর