1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহীর দুর্গাপুরে নারী প্রভাষকের ব্যাগ ছিনিয়ে নিল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃসোহেল রানা
বিভাগীয় প্রধান রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুর পৌর সদরে সাতসকালে এক নারী প্রভাষকে ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্গাপুর-শিবপুর রাস্তা সংলগ্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী নারী প্রভাষক সাবরিনা আক্তার দুর্গাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের প্রভাষক। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে তিনি সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী চলন্ত অবস্থায় তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সাবরিনা আক্তারের সহকর্মী প্রভাষক নাজমুল হোসাইন বলেন, প্রতিদিনের মতো আজ সকালেও সাবরিনা আক্তার সিএনজিতে করে কলেজে আসছিলেন। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌছানো মাত্রই হঠাৎ দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার হাতব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। হাতব্যাগে মোবাইল, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায় ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
প্রভাষক সাবরিনা জানান, ছিনতাইকৃত ব্যাগে তার স্মার্টফোন, নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এ ঘটনার পর তিনি দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ঘটনার বিষয়ে আমি এখনো অবগত না। তবে ভুক্তভোগী প্রভাষকের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর