1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নালিতাবাড়ীতে কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, বিপুল জাল জব্দ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
তানিম আহমেদ
নালিতাবাড়ী প্রতিনিধিঃ
শেরপুর, ২৯ মে, ২০২৫: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে নালিতাবাড়ী উপজেলায় কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। "মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০" বাস্তবায়নে পরিচালিত এই অভিযানে কারেন্ট জাল বিক্রি ও মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে, ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো সারোয়ার হোসাইন।
এ সময় নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার ববি, ছাত্র প্রতিনিধি, নালিতাবাড়ী থানা পুলিশ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর