1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নওগাঁর মান্দায় পার্টনার কংগ্রেস
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহবুবুজ্জামান সেতু
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর