1
2
| প্রকাশের তারিখঃ ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
খুলনায় ইজিবাইকের ধাক্কায় সোনালী ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
খুলনায় ইজি বাইকের ধাক্কায় নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে, বুধবার রাত ৯টার দিকে লবনচরা থানাধীন মোহাম্মদ নগর বিশ্বরোডে ঘটনাটি ঘটে, নিহত নারী ব্যাংক কর্মকর্তা বটিয়াঘাটা উপজেলা ও লবণচরা থানাধীন মদিনা সড়কের বাসিন্দা আফরোজা আম্বিয়া খানম (৪২) তিনি সোনালী ব্যাংক খুলনা নিউমার্কেট শাখা প্রিন্সিপল অফিসার হিসেবে কর্মরত ছিলেন,
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে ব্যাংকের কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন, বিশ্বরোড পার হওয়ার সময় একটি ইজিবাইক সাজোরে ধাক্কা দিলে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার শামীম,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর