1
2
| প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নাশকতা মামলায় যুবলীগ কর্মী গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন(বগুড়া):
বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় গোলাম রব্বানী (৩৮) নামের এক যুবলীগ কর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়ের নিমকুড়ি গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও ইউনিয়ন যুবলীগের কর্মি বলে জানাগেছে।
মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে অবস্থিত বিএনপির অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতকে গতকাল বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর