1
2
| প্রকাশের তারিখঃ ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ জেলার গণমাধ্যম কর্মীদের ঈদ উপহার হিসাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলার গণমাধ্যমকর্মীদের কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম স্যারকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে তাঁর সরাসরি নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় রাজু আহমেদ উপপরিচালক
জেলা সমাজসেবা কার্যালয় ময়মনসিংহ সহায়তায় অতি দ্রুত সময়ে প্রাপ্ত চেকগুলো সাংবাদিকদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। বিশেষ করে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মানিত উপ-পরিচালক (ডিডি)রাজু আহমেদ উপপরিচালক মহোদয়ের তৎপরতা এবং আন্তরিক প্রচেষ্টার ফলে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন আরও গতিশীল হয়েছে।
যেসব সাংবাদিকগণ এই আর্থিক সহযোগিতা পেয়েছেন, তাঁরা প্রকাশ করে বলেছেন, এর আগে বহু সাংবাদিক নানা কারণে সহযোগিতা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু জনাব মুফিদুল আলম স্যার ময়মনসিংহে দায়িত্ব গ্রহণের পর থেকে এই সুবিধাবঞ্চিত ও সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন এবং তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছেন।
এই মানবিক ও দূরদর্শী উদ্যোগের জন্য ময়মনসিংহের সাংবাদিক সমাজ মাননীয় ডিসি মহোদয় ও সমাজসেবা অফিসের ডিডি সাহেবকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
দৈনিক প্রতিদিনের কণ্ঠস্বর পত্রিকার পক্ষ থেকে
আপনাদের দুইজনের সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর