1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ফেনী থেকে নোয়াখালীর এই মেয়েটিকে নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদন
দৈনিক প্রতিদিনে কণ্ঠস্বর ডেক্সঃ
ছবিতে দেখা মহিলাটিকে ফেনীর বিসিক শিল্প নগরী এলাকায় আজ রাত আনুমানিক সাড়ে দশটার দিকে উদ্ধার করা হয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দু'র্বৃ'ত্তরা তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দেয়ানগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। পথে চলন্ত সিএনজি থেকে তিনি লা'ফিয়ে পড়ে কাদা পানিতে পড়ে যান। এ সময় তার পরনে কোনো পোশাক ছিল না।
এলাকাবাসী বিষয়টি দেখে সন্দেহ হলে সিএনজিটিকে ধাওয়া দেয়, তবে চালক ও অপর সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, চলন্ত সিএনজিতে তাকে শ্লী'লতাহা'নির চেষ্টা করা হয়েছিল। পরে স্থানীয় কিছু মানুষ তাকে উদ্ধার করে কাপড়চোপড় দিয়ে সহায়তা করেন।
মহিলাটি নিজের নাম বিবি মরিয়ম, পিতার নাম আবুল কাশেম বলে জানিয়েছেন। তিনি তার পুরো ঠিকানা বলতে না পারলেও অনুমান করা হচ্ছে তার বাড়ি নোয়াখালীর মাইজদী এলাকায়।
খবর পেয়ে ৯৯৯ নম্বরে কল দেওয়ার পর ফেনী মডেল থানা থেকে এসআই কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
যদি কেউ এই মহিলাটিকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে দ্রুত ফেনী মডেল থানার সঙ্গে যোগাযোগ করুন।
দয়া করে পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তার পরিবারের কাছে পৌঁছানো সম্ভব হয়।
(তথ্য ও ছবি সংগ্রহ- Mozahidul Islam Sohel)
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর