1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর সংকেত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, এ অবস্থায় দেশের সমুদ্রবন্দর গুলোকে ৩ নম্বর,সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়,
এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায গভীর সঞ্চালনশীল মেঘমালা বৃষ্টি হচ্ছে, উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে,
এ অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে,
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর