1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় সাংবাদিক সালাহ উদ্দিন আহত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রায়হান উদ্দিন
সোনাগাজী,ফেনীঃ
সোনাগাজীতে ইসমাইল নামে এক সন্ত্রাসীর হামলায় সোনাগাজী প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি সাংবাদিক সালাহ উদ্দিন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে আমিরাবাদ ইউনিয়নের চরলামছি ডুব্বা সরকারি বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় তার ব্যবহারিত মোটর সাইকেলটি ভাংচুর করা হয়।খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এই ঘটনায় সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী মাদক কারবারি কে অতি শিঘ্রই আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্য লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ তৎপর রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর