1
2
| প্রকাশের তারিখঃ ২২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
অভয়নগরে কৃষক দল নেতাকে কুপিয়ে,গুলি করে হত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার গ্রামে কৃষক দল নেতা তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। তিনি একজন ঘের ব্যবসায়ী ও নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি।
স্থানীয় সূত্র জানায়, অভয়নগরের মশিয়াহাটী গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এই ঘের নিয়ে একটি গ্রুপের সঙ্গে তার বিরোধ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়ি ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের টাকার ডিট নিয়ে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন তরিকুলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মিন্টু বিশ্বাসের বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে মিন্টু বিশ্বাস এই হত্যাকাণ্ডে জড়িত।
স্থানীয়রা জানানা, মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল), অভয়নগর থানার পুলিশ, ডিবি টিম, স্থানীয় দুটি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর