1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহী বাগমারায় মেহেদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীর ভুল চিকিৎসার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ শাকিল আহামাদ
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী বাগমারা উপজেলার মেহেদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নার্স পরিচয়ের এক নারী ‘ডাক্তার’ সেজে গর্ভবতী নারীর অপারেশন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মেহেনাজ, যিনি ঐ ক্লিনিকে কর্মরত নার্স।
মঙ্গলবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর এক হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বিথি আক্তারের স্বামী হাবিবুর রহমান, বিথির বাবা শাহাজাহান এবং রুমি নামের এক আত্মীয়।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, “আমার স্ত্রী গর্ভকালীন জটিলতার কারণে মেহেদী ক্লিনিকে ভর্তি করি। সেখানে আমার স্ত্রীকে চেকআপ করানোর জন্য নিয়ে যায়। সেখানে কর্মরত মেহেনাজ বলেন আপনার রোগের অবস্থা ভালো না স্বীকার করতে হবে এবং বাচ্চা উঠিয়ে নিতে হবে। সেখানে মেহেনাজ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অপারেশন করেন। অপারেশনের চার ঘণ্টা পরে দেখা যায় ছয়টি সেলাই কেটে যায়। সেটা নার্স মেহেনাজকে জানালে তিনি সাথে সাথে ছয়টি সেলাই করেন।
অপারেশনের পর থেকে আমার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ব্লেডিং বন্ধ না হওয়ায়। মেহনাজ পরামর্শ দেয় আমাদের এখানে কিসসা সম্ভব না। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ একটি মাইক্রো ভাড়া করে আমাদেরকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন সাথে মেহেনাদের স্বামী আমাদের সাথে যে ভর্তি করিয়ে দেন। এখন আমার স্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, “এই প্রতারণার জন্য মেহেনাজের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করছি।” এবং মেহেদী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করার জন্য আহবান করেন।
পরিশেষে হাবিবুর রহমান বলেন আমি মেডিকেল থেকে ছাড়া পাওয়ার পরে একটি মামলা দায়ের করব।
এ ব্যাপারে অভিযুক্ত মেহেনাজ কে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ সকল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো অপারেশন করিনি।”
এ ব্যাপারে রাজশাহী সিভিল সার্জন ডাঃ ফারুককে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। এবং তিনি আরো জানান একজন নার্স কখনোই অপারেশন করতে পারে না।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর