1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যুব শক্তির আহবায়ক কমিটিতে নরসিংদীর ছেলে বেলাল হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাব্বি সরকার
নরসিংদী প্রতিনিধি:
সততা আদর্শ নিয়ে কোটা সংস্কার আন্দোলন হতেই পথ চলা সরল-সোজা ছেলেটির। এখনো সাধাসিধা জীবন পার করছে অতি সরলতার সাথে। নরসিংদী হতে ঢাকা গিয়ে আন্দোলন করতো তখন। কোটা সংস্কার আন্দোলনের পর ধীরে ধীরে রাজনৈতিক ময়দানে পা রাখতে শুরু করে এবং সফল ও হয়। কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সকল আন্দোলনে ই সরব উপস্থিতি; নেতৃত্বের জ্বলন দেখিয়েছে বারবার।
জুলাই বিপ্লবে নরসিংদীতে তার অবস্থান ছিল অনড়; ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন তিনি; খেয়েছেন মামলা।
বলছিলাম নরসিংদীর বিপ্লবী ছাত্র নেতা বিল্লাল হোসেন (ইমতিয়াজ খান বিলাল) এর কথা। ২০১৮ সাল হতেই দেশের সার্বিক পরিবর্তনের জন্য প্রথম কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যাত্রা শুরু। এরপর ধাপে ধাপে রাজনৈতিক অঙ্গণে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হোন তিনি।
জুলাই বিপ্লবের প্রথম সাড়ির নেতৃবৃন্দ রাজনৈতিক দল ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল গঠন করলে বিল্লাল হোসেন সেখানেও স্বকীয় ভুমিকা রাখতে সক্ষম হোন। তিনি জুলাই বিপ্লবের পর ঘঠিত রাজনৈতিক দলের সাথে জড়িত থাকলেও বর্তমান জাতীয় নাগরিক পার্টির যুব ইউনিট-শাখা যুব শক্তির কমিটিতে অংশগ্রহণ করেন। গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টি তার যুব শাখা ঘোষণা করেন তাতে নরসিংদীর ছেলে বিল্লাল হোসেন এর নাম অন্তর্ভুক্ত হয়। এতে নরসিংদী জেলা জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান বিল্লাল হোসেন (ইমতিয়াজ খান বিলাল) কে।
ইমতিয়াজ খান বিলাল একজন সাধারণ মানুষ ও রাজপথে সম্মুখ সাড়ির লড়াকু সৈনিক। বিপ্লবের পর অনেকের চাকা ঘুরলে ও তিনি সরলতার সাথে জীবন পার করছেন বলে অনেকের মতামত। এমন নেতা থাকলে সততা আর আদর্শের ভীত ক্ষতিগ্রস্ত হবেনা বলে অনেকে বিশ্বাস করেন।
উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির যুব ইউনিট যুব শক্তির ১৫১ কমিটির সদস্যদের তালিকা ১৭ মে শনিবার প্রকাশ করা হয়। বিল্লাল হোসেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার জয়নগরের ছেলে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর