1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এবার নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনাঃ
বিভিন্ন বিষয় কেন্দ্র করে সমালোচনায় থাকেন সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেল , এবার নারী নির্যাতন মামলায় এই গায়ককে গ্রেফতার করেছে পুলিশ, ঢাকার ডেমরায় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে পাঠাবে পুলিশ,
ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময়ে আলোচিত হন একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোন সংসারী স্থায়ী হয়নি, ২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনা সৃষ্টি করেন নোবেল, কিন্তু মাদক ত্যাগ না করায় সে সংসার টেকেনি, এরপর ২০২৩ সালে শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে,
অন্যদিকে দুই বছর আগেও নোবেলকে গ্রেফতার করেছিল পুলিশ, সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়নি, এ ঘটনায় ২০২৩ সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়,
প্রসঙ্গত ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলার গানের শো সা,রে গা মা পা 'য় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল, তার গান দর্শকের মনে স্থান করে নেয়, পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়, তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল, একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেকানেও তাকে নিয়ে সমালোচনা হয়।
২০২৩ সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃংখল আচরণ করেন তিনি কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রী কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন শিল্পীর দিকে, সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর