1
2
| প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৯ মে সোমবার সকাল সাড়ে ৬ টায় বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিনালস অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) ও গাড়িচালক মানিক হোসেন (৩২)।
আহতরা হলেন-ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার আজগর আলী ছেলে মিজানুর রহমান সরকার (৫০), শরিফুল ইসলামের ছেলে আল মামুন (৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার আলম খান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা ঠাকুরগাঁও জেলার ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর