1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহ সদর উপজেলা দলিল লেখক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্কের ঝড়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ জেলাঃ
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন দলিল লেখক সমিতির সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নির্বাচন করা হয়েছে, তাদের নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে সুবিধাবাদী হিসেবে পরিচিত এবং পূর্বেও বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণে অগ্রগামী ছিলেন।
সূত্রমতে, সভাপতি পদে আসীন ব্যক্তি অতীতেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন এবং বর্তমানেও একইভাবে সুযোগ গ্রহণ করছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সম্পর্কেও উঠেছে প্রশ্ন—তথ্য অনুসন্ধানে জানা যায়, তিনি ও অন্যান্য সদস্যদের অধিকাংশই স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী বা দোসর।
এ নিয়ে দলিল লেখক সমাজের ভেতর অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেক সদস্য দাবি করেছেন, এই বিতর্কিত কমিটি অবিলম্বে বাতিল করে পুনরায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। তারা বলেন, সুবিধাবাদীদের দিয়ে প্রকৃত দলিল লেখক সমাজের কল্যাণ হবে না বরং সংকট আরও ঘনীভূত হবে।
একাধিক জ্যেষ্ঠ দলিল লেখক জানান, “আমরা চাই একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক নেতৃত্ব। যারা অতীতে ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের দিয়ে নতুন ভবিষ্যৎ গড়া সম্ভব নয়।”
এ বিষয়ে কমিটির বর্তমান সভাপতির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়া এই সংকটের অবসান হবে না বলে মনে করছেন সচেতন মহল
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর