1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নলছিটিতে ১০দিন মেয়াদি টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আমির হোসেন,
ঝালকাঠি প্রতিনিধিঃ
শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা'' এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছর ( পুরুষ ও মহিলা ) ২য় ধাপের ১০ দিন ব্যাপী ওয়ার্ড ভিত্তিক টিডিপি(টাউন ডিফেন্স পার্টি) মৌলিক প্রশিক্ষণ রোববার (১৮ মে-২৯২৫) নলছিটি পৌরসভার ১৫৮ নং মধ্য গৌরীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে শুরু হয়।প্রশিক্ষণ উদ্বোধন করেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.রোমান। এতে বক্তব্য রাখেন আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক অনিক,টিডিপি ৭ নং ওয়ার্ড দলনেতা মো. খলিলুর রহমান মৃধা ও মহিলা দলনেত্রী নাছিমা বেগম প্রমূখ।প্রশিক্ষণে গ্রামের ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা মোট ৬৪ জন সদস্য সদস্যা অংশ নেন।
প্রশিক্ষণে পর্যায়ক্রমে সামাজিক অপরাধ, মানব নিরাপত্তা রক্ষায় টিডিপি সদস্যদের কর্মকৌশল,মানব সম্পদ উন্নয়নে সফল উদ্যোক্তার কলা কৌশল,দুর্যোগ ব্যবস্থাপনা,শিষ্টাচার,তরুণদের জীবন মান উন্নয়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর