1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে মমতা হাসপাতালে ওয়ার্ডবয়ের আত্মহত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মমতা হাসপাতালে সজিব হোসেন জয় নামে এক ওয়ার্ড বয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সজিব নাচোল উপজেলার কসবা এলাকায় জাকির হোসেনের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে মমতা হাসপাতালের বিশ্রাম কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সজিব। হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল জাব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর