1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ জেলাঃ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক জেলা পর্যায়ে ১৪-১৬ মে ২০২৫ পর্যন্ত তিন (০৩) দিনব্যাপী '৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২০২৫' উদযাপিত হয়। এই আয়োজনে ছিলো বিজ্ঞান প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক সেমিনার ও প্রবন্ধ উপস্থাপনা।
আজ (শনিবার ১৭ মে) সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব আয়োজনের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম স্যার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর