1
2
| প্রকাশের তারিখঃ ১৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে সুফল ভোগীদের মাঝে ষাড় বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শ্রী রামবাবু বর্মন
সিনিয়র স্টাফ রিপোর্টার,জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে একটি বাড়ন্ত ষাড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে ২০২৫, শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। তিনি সুফলভোগীদের হাতে বাড়ন্ত ষাড় হস্তান্তর করেন এবং তাঁদেরকে সঠিকভাবে লালন-পালনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর