1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার আদমদীঘি থানায়
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন (বগুড়া):
বগুড়ার আদমদীঘিতে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (১১ মে) দিবাগত রাতে উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামে জনৈক শাহিনুর রহমানের বাড়ি থেকে ট্যাপেন্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তরকৃতরা হলো আদমদীঘির সাওইল বেগুনবাড়ি গ্রামের বজলুর রহমান বুলুর ছেলে ছামিউর রহমান ওরফে শামিম (২৮), হাফিজার রহমানের ছেলে সাগর আকন্দ (২৭) ও দত্তবাড়ি পলাশি গ্রামের আবুল সরদারের ছেলে শাহিনুর রহমান (৩৩)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি উপজেলা দত্তবাড়ি পলাশি গ্রামের আসামী শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রির করার সময় ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জএসএম মোস্তাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর করে গত সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর