1
2
| প্রকাশের তারিখঃ ১৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এক দফা দাবিতে শাহবাগ অবরোধ জনজীবনে ভোগান্তি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু ব্যূরো প্রধান খুলনা
এক দফা দাবিতে রাজধানীর সাহাবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা,
বুধবার ( ১৪ মে) দুপুর আড়াইটার পর বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন, এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, সন্ধ্যা সোয়া ৬ টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়,
আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাশের পর তিন বছর মেহেদী ১১০ ক্রেডিটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পূর্ণ করার পরও তাদের ডিগ্রীর সমমান দেওয়া হচ্ছে না, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসির পরবর্তী তিন বছর মেয়াদী ডিগ্রী কোর্সে শিক্ষার্থীরা ডিগ্রির স্বীকৃতি পান, এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন,
আন্দোলনকারীদের দাবি অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সম্মান বা ডিগ্রী পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে,
আন্দোলনে অংশ নেওয়া রাফিয়া চৌধুরী বলেন, এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি কিন্তু সরকার কোন কার্যকর পদক্ষেপ নেয়নি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে,
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর